← Back to My Creative Stuffs

Deepaboli Celebration, October 24, 2022

বছর ঘুরে বছর আসেভ্রান্ত মনে শ্রান্তি বাড়ে
অতীত স্মৃতি মনে পড়ে খুব,
রয়ে বসে একলা ঘরেদৃষ্টি আসে ঝাপসা হয়ে
প্রশ্ন জাগে, কাকে বলে সুখ?
দীপাবলীর এই রাতেভাই-আমি সবাই মিলে
আনন্দ কতো করতাম রাশি রাশি!
বাড়িময় আলো দিয়েরাতময় বাজী ফাটিয়ে
শুতে যেতাম নিয়ে মনে খুশি।
আজ আর নেই সে সুদিনসুদিন আমার হয়েছে মলীন
একলা আমার কাটে দীপাবলী,
ছাদের পানে চেয়ে গভীরমনে হয় আমি মূক-বধীর
ঝাপসা চোখে চুপটি থাকি আমি।
দুখের মাঝে সুখের খোঁজেপ্রদীপ দিয়ে ঘর সাজিয়ে
একটি ছোট থীম করলাম বোসে,
বিষয়খানি বুঝতে পেরেভালো যদি সবার লাগে
ভালো তবে লাগবে আমার কষে।

সবার সুবিধার্থে বলেই দিই যে আমি কালী ঠাকুরের বিভিন্ন রূপের বিভিন্ন অস্ত্রসমূহের মধ্যে থেকে কিছু অস্ত্র চয়ণ করে সেগুলোকে আমার মতো করে সাজিয়ে রক্তবীজকে বধ করানোর চেষ্টা করেছি। তবে অস্ত্রগুলো কি কি, সেগুলো যদি বোঝা যায়, তাহলে খুব আনন্দিত হবো। যদি সবার ভালো লেগে থাকে পুরো ব্যাপারটা, তাহলে খুব ভালো লাগবে আমার। সমস্ত বয়ঃজ্যেষ্ঠ মানুষদের জানাই আমার শুভ দীপাবলীর প্রণাম এবং সমস্ত সমবয়সী ও ছোটদের জানাই শুভ দীপাবলীর আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা 😊।