← Back to My Creative Stuffs

Deepaboli Celebration, November 4, 2021

ঘর ছেড়ে দূর বিদেশে করছি বাস একা একা,
দীপাবলীর দিনে যেন মনটি আমার থাকে না ভরা।
ভাই-আমি দুজনে মিলে লাইট-থীম করতাম বোসে,
পুজোর দিনে বাজী ফাটিয়ে খুশি হতাম ডগমগিয়ে।
এখন সেদিন গেছে চলে, ডুবেছি আমি একাকীত্বে,
জানি না কবে কে জানে, একাকীত্ব মোর যাবে ঘুচে।
আজ, এই শুভ রাতে, থীম করলাম একা বোসে,
ভাইকে পাশে না পেয়ে, মনটি যেন খাঁ খাঁ করে।
প্রতিবারের মতো আমি সাজালাম ঘর আলো দিয়ে,
হয়তো সবার দেখে তা লাগবে ভালো মনটি ভরে।
কি থীম করেছি আমি, যদি সেটি বোঝা যায়,
চেষ্টা আমার সফল হবে, খুশি হবো নির্দ্বীধায়।।