Ozone Falls Trip, July 24, 2022
টিকছিলো না মন ঘরে মমভাবে সে খালি, “কোথায় যাবো?”
তাইতো গেলাম একটুখানি দূরে!
ঘুরতে গেলাম ওজন ফলসপ্রকৃতি সেথা খুব সরস
মনটি তাই হলো ফুরফুরে।
ঝর্ণাখানি রয়েছে আবারদৃশ্যজুড়ে এক সিনেমার
নামটি তার সকলেরই জানা!
ডিস্নির “দা জাঙ্গল বুক”সিনেমাখানি পুরোনো খুব
মনটি তাই ছিল আত্মহারা।
একটি স্মৃতি নিয়ে আমিফিরে এলাম আবার বাড়ি
সাথ দিলো স্নেহা-আমার জুটি!
স্নেহময় গাড়িটি মমনা থাকলে কি যে হতো
ভাবতেই পারিনা যেন আমি।
সেই স্মৃতির কিছু ছবিদিলাম এখন হেথায় আমি
আশা করি লাগবে ভালো সবার!
যদি ভালো লাগে তবেলাইক কমেন্ট কোরো ভরে
খুশি বড় মনটি হবে আমার 😊।।
