Great Smoky Mountains Trip, August 27, 2022

অ্যামেরিকায় আসবার পর থেকে বহু মানুষের মুখে শুনেছি “ফল কালার” দেখতে বিশ্বের বহু প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে স্মোকি পর্বতে যা আমার বর্তমান বাসস্থান থেকে মেরেকেটে ৩০০ মাইল দূরে অবস্থিত। এর আগে যে সেখানে যাই নি তা নয়, তবে বছরের এই সময় মানে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সেই অর্থে যাইনি। গ্রীষ্ম ও বর্ষার মাঝামাঝি সময় যখন চতুর্দিক চিরহরিৎ হয়ে থাকে বা শীতের শুরু বা মধ্যগগনে যখন গাছ-গাছালি পাতা ঝরিয়ে শুধু একরাশ দন্ডায়মান কাঠের সারিতে পরিণত হওয়া শুরু করেছে বা হয়ে গেছে, তখন এই পর্বতের আসেপাশে বিবিধ বন জঙ্গলে বা এই পর্বতেরই বিভিন্ন অঞ্চলে আমি ঘুরেছি। তখনকার দৃশ্য আবার অন্যরকমের সুন্দর। তবে এইবার পূর্ণ রঙের মেলায় বিলীন স্মোকি পর্বতকে দেখলাম সচক্ষে, এবং তার কিছু নিদর্শন রাখলাম সবার সামনে। আশা করি এই রঙের মেলা দেখে ভালো লাগবে সবার 😊।