Foster Falls Trip, December 17, 2022
ছুটির দিনে ঘরে বোসে, ভাবি “করি কি?”
মনে তখন এলো মোর, “ঘুরতে যাবো না কি!”
ভাবতে থাকি তখন বোসে, “যাবো কতো দূর?”
ম্যাপ খুলে ভাবতে থাকি, “কোথায় পাবো সুখ?”
হঠাৎ করে পড়লো চোখে, জায়গাখানির নাম
দেখে শুনে বোঝা গেলো, দূর নয় সেই ধাম।
চান পূজো খাওয়া সেরে, পড়লাম বেরিয়ে
স্নেহা আমি দুইয়ে মিলে, চললাম খুশি নিয়ে।
ফস্টার ফল্সে যেতে আমার, লাগলো দেড় ঘন্টা
পৌঁছে সেথায় হাঁটতে হবে, আরও খানিকটা।
পাথুরে পথে চলতে গিয়ে, কষ্ট লাগে কষে
ঝর্ণাখানি দেখলে তবে, ক্লান্তি যাবে উবে।
সেই স্মৃতিরই কিছু ছবি, দিলাম আমি হেথায়
ঝর্ণাখানি থাকবে মোর, স্মৃতির বইয়ের পাতায়।
আশা রাখি ছবিগুলি, লাগবে ভালো সবার
তাই-ই যদি হয়তো তবে, ভালো লাগবে আমার।
সবার শেষে প্রশ্ন করে, বলো যদি আমায়
“স্নেহা! এটা আবার কে, পেলে একে কোথায়?”
বলবো আমি তোমায় তখন, “সে যে বড় সাধের”
“স্নেহা আমার সাধের গাড়ি, বড়ই আদরের 😊।”
