Cumberland Falls Trip, January 8, 2023

শীতের ছুটি শেষের কালে মনে হলো আমার,
একটু কোথাও ঘুরে আসা যেন খুব দরকার।
তাইতো ছুটে গেলাম আমি স্নেহার সাথে দূরে,
কাম্বারল্যান্ড ফল্সটি দেখে মনটি গেলো ভরে।
পথ তা আছে ভালোই দূর, সাড়ে ৩-৪ ঘন্টার,
সান্ডে সাস্পেন্স সেই সময় কাটায় চমৎকার।
ঝর্ণাখানি পুরু হওয়ায় প্রচুর জল পড়ে,
লোকে সেই শোভা দেখে খুশিতে ভরে ওঠে।
প্রকৃতির এই শোভাকে আমি করলাম ফ্রেমবন্দী,
সেই স্মৃতির কিছু ছবি দিলাম হেথায় আমি।
ছবিগুলি যদি সবার লাগে খুব ভালো,
খুশি তবে হবো আমি, মনে জ্বলবে আলো 😊॥